Sylhet Today 24 PRINT

মাদ্রাসাছাত্র হত্যায় গোলাপগঞ্জে বিক্ষোভ মিছিল

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০২ মার্চ, ২০১৮

সিলেটের জৈন্তাপুরে ওয়াজ মাহফিলে মাদ্রাসা ছাত্র মুজাম্মিল হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি ও মাদ্রাসার নিরীহ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে গোলাপগঞ্জ চৌমুহনীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ মার্চ) দুপুর ২ টায় সর্বস্থরের মুসলিম জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিলটি গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদের প্রধান ফটক থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়।

গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে এবং হাফিজ নুরুল হুদার পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর সচিব সাংবাদিক আব্দুল আহাদ, সাংবাদিক শহিদুর রহমান সুহেদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি এম আব্দুল জলিল, মাওলানা ইকবাল হোসাইন, বারকোট এশাতুল উলুম মাদ্রাসার মুহতামিম আব্দুল আহাদ, মাওলানা আব্দুল হালিম, মাওলানা আব্দুল খালিক,পরিবেশবাদী আব্দুল লতিফ সরকার প্রমুখ।

সভায় বক্তারা মাদ্রাসার ছাত্র মুজাম্মিল হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবি জানান।

উল্লেখ্য, সোমবার (২৬ ফেব্রুয়ারি) জৈন্তাপুর উপজেলায় ওয়াজ নিয়ে সুন্নী মতাদর্শী ও ওয়াহাবি মতাদর্শীদের মধ্যে সংঘর্ষে নিহত হন মোজাম্মেল হোসেন নামের হরিপুর মাদ্রাসার ছাত্র।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.