Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে ৫০ হাজার টাকার জাল নোট সহ আটক ১

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৪ জুন, ২০১৫

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে ৫০হাজার টাকার জাল নোট সহ এক জনকে আটক করেছে র‌্যাব ৯। রোববার দুপুরে ৩টায় উপজেলার পাথারয়িাবাজার থেকে তাকে আটক করা হয়।

আটককৃত গোলাম রব্বানী(৪০) জেলার দিরাই উপজেলার টুকচানপুর গ্রামের ইস্কান্দর আলী পুত্র।

র‌্যাব-৯ এর অধিনায়ক মেজর আব্দুলাহ আল মামুন জানান, গোপন সংবাদেও ভিত্তিতে অভিযান চালিয়ে গোলাম রব্বানীকে আটক করা হয়। তার বিরুদ্ধে জাল টাকার ব্যবসা করার অভিযোগ ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.