Sylhet Today 24 PRINT

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জগন্নাথপুরে লিফলেট বিতরণ

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৩ মার্চ, ২০১৮

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ডের প্রতিবাদে ও মুক্তির দাবিতে দেশব্যাপী বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথপুর উপজেলা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার (৩ মার্চ) বিকেলে পৌর শহরে উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা সাদ (মাস্টার) ও সাধারণ সম্পাদক কবির আহমদ নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণকালে বিএনপি নেতা-কর্মীরা বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও সাজানো মামলা প্রত্যাহারের দাবি জানান।

এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি জানান, আমরা বেগম জিয়াকে মুক্তি না দেওয়া পর্যন্ত কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.