Sylhet Today 24 PRINT

মাধবপুরে ট্রেনে কাটা অজ্ঞাত লাশ উদ্ধার

মাধবপুর প্রতিনিধি |  ০৩ মার্চ, ২০১৮

হবিগঞ্জে মাধবপুরে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছ পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার শাহপুর রেল সেতুর নিচ থেকে লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শাহপুর বাজার সংলগ্ন সেতুর নিচ থেকে আনুমানিক বয়স ৫০, সাদা চেক শার্ট ও চেক লুঙ্গি পরিহিত ওই ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়।

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শাহেদ আহমদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারনা করা হচ্ছে শুক্রবার রাতে কোন এক সময় ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হতে পারে।

তিনি আরও বলেন, লাশটি উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.