Sylhet Today 24 PRINT

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

মাধবপুর প্রতিনিধি |  ০৩ মার্চ, ২০১৮

হবিগঞ্জের মাধবপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার বেজুড়া গ্রামের মফিজ মিয়ার ছেলে।

শনিবার (৩ মার্চ) বিকাল ৪টায় উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, বিকালে ঢাকা থেকে সিলেটগামী একটি দ্রুতগামী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় একটি মোটরসাইকেলটি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় এবং চালক সাইফুল ইসলাম ঘটনাস্থলেই প্রাণ হারান।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.