Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে ভূমি অফিসারস কল্যাণ সমিতির অভিষেক

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০৩ মার্চ, ২০১৮

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলার নবগঠিত কমিটির অভিষেক ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ মার্চ) জাফলং নলজুরিস্থ জেলা পরিষদ ডাক-বাংলোয় এ সম্মেলনের আয়োজন করা হয়।

সংগঠনের জেলা কমিটির উপদেষ্টা কল্যাণব্রত চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রুকন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, সিলেট জেলা ও বিভাগীয় সভাপতি আলহাজ্ব মনসুর আহমদ লস্কর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমি অফিসার্স ক্লাব কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন, সিলেট জেলা শাখার উপদেষ্টা সামসুল ইসলাম, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক জয়ন্ত দেব, সহসভাপতি শুক্কর আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহিন আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মঞ্জুর আহমদ, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন, ইউএলএসএও কোম্পানিগঞ্জ সুজন শাহা, ইউএলএসএও জৈন্তাপুর নিত্যান্দ দেব, ইউএলএসএও উত্তরকাছ মাহতাব উদ্দিন, অবসরপ্রাপ্ত ইউএলএসএও আব্দুল হান্নান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোয়াইনঘাটের ইউএলএসএও উপানন্দ বর্মণ। পরে মধ্যাহ্নভোজ, র‌্যাফেল ড্র ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.