Sylhet Today 24 PRINT

তাহিরপুরে শিশুকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি  |  ১৪ জুন, ২০১৫

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পলল্লীতে এক শিশু কন্যা ধর্ষনের শিকার হয়েছে। এ ঘটনায় আ. কুদ্দুছ (৩২) নামের এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলা ইউনুছপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কদ্দুছ উপজেলার বাদাঘাট ইউনিয়নের ইউনুছপুর গ্রামের আবু তাহেরের ছেলে।

এলাকাবাসী ও পুলিশসূত্র জানায়, রোববার সকালে ঐ শিশু কন্যাকে বাড়িতে একা পেয়ে জোর পূর্বক ধর্ষন করে আ.কুদ্দুছ। পরে এলাকাবাসী বিষয়টি জানতে পেরে তাকে আটক করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আ.কুদ্দুছকে গ্রেফতার করেন।

পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে সকালেই তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহিদুলাহ জানান, ধর্ষিতার পিতা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামীকে গ্রেফতার পর কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.