Sylhet Today 24 PRINT

ছাতকে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মাইক্রো স্ট্যান্ড গোবিন্দগঞ্জ

ছাতক প্রতিনিধি |  ০৩ মার্চ, ২০১৮

ছাতকের গোবিন্দগঞ্জ যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে সানজানা ইলেভেন স্টারকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মাইক্রো স্ট্যান্ড গোবিন্দগঞ্জ।

শনিবার (৩ মার্চ) বিকেলে গোবিন্দগঞ্জ অনার্স কলেজের উত্তরের মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি আশরাফুর রহমান চৌধুরী। কমিটির সাধারণ সম্পাদক সদরুল আমিন সোহানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান বকুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া, বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, বিশম্ভরপুর উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ, ছাতক থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমান, ছাতক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার খান ছানা, গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান।

খেলায় ধারাভাষ্য বর্ণনা করেন আব্দুল আহাদ ও জিয়াউল হক জিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.