Sylhet Today 24 PRINT

জাফর ইকবালের উপর হামলাকারী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক |  ০৩ মার্চ, ২০১৮

সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবালের উপর হামলাকারী যুবককে উদ্ধার করে জালালাবাদ রাগীব রাবেয়া হাসপাতালে ভর্তি করেছে হয়েছে।

শনিবার (৩ মার্চ) রাত ৯টার দিকে তাকে  র‍্যাব ও পুলিশ হেফাজতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

এর আগে শনিবার বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যাম্পাসের মুক্তমঞ্চে জাফর ইকবালকে হামলার পরপরই ওই তরুণকে ধরে ফেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

পরে ঐ যুবককে গণপিটুনির পর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ আটকে রাখা হয়েছিল।

প্রসঙ্গত, ৩ মার্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিকেলে (শাবিপ্রবি) ক্যাম্পাসে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল দুর্বৃত্তের ছুরিকাঘাতের শিকার হন। আহতাবস্থায় জাফর ইকবালকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর অপারেশন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.