Sylhet Today 24 PRINT

অসুস্থ কামরানের বাসায় মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ

সিলেটটুডে ডেস্ক |  ০৪ মার্চ, ২০১৮

সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের বাসায় মহানগর বিএনপি। হার্টে রিং লাগানো শেষে সিলেটে ফিরলে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের চিকিৎসার সর্বশেষ খোঁজখবর নিতে ও দেখতে শনিবার (৩ মার্চ) রাতে ছড়ারপারস্থ বাসভবনে যান সিলেট মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।

এসময় নেতৃবৃন্দ সাবেক এই মেয়রের আশু সুস্থতা কামনা করেন।
এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় ১৪ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক জিয়াউর রহমান দীপন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.