এড. রঞ্জিত সরকারের নেতৃত্বে সিলেটে হরতাল বিরোধী মিছিল
নিউজ ডেস্ক | ১৪ জানুয়ারী, ২০১৫
ছবিঃ সিলেট টুডে ২৪
সিলেট নগরীর টিলাগড়, এমসি কলেজ সংলগ্ন এলাকায় বিএনপি জামাতের হরতাল-অবরোধ, নৈরাজ্যের বিরুদ্ধে জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক এড. রঞ্জিত সরকারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামীলীগ এবং অঙ্গসংগঠন।
মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুশফিক জগীরদার, সাবেক জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মিঠু তালুকদার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম.রায়হান চৌধুরী, জেলা ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম, সঞ্জয় চৌধুরী প্রমুখ।
এড.রঞ্জিত সরকার সিলেট টুডে ২৪ কে বলেন; বিএনপি জামাতের নৈরাজ্য মোকাবেলায় তারা (আওয়ামীলীগ) সদা সচেষ্ট। যেকোন অবস্থাতেই তারা জামাত শিবিরকে প্রতিহত করবেন।
মিছিলটি টিলাগড় থেকে শুরু হয়ে এমসি কলেজ সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিলাগড় পয়েন্টে এসে শেষ হয়।
টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.