নবীগঞ্জ প্রতিনিধি | ০৪ মার্চ, ২০১৮
প্রধানমন্ত্রী 'শেখ হাসিনার দেয়া প্রতিশ্রুতি, ঘরে ঘরে বিদ্যুৎ' এই শ্লোগানকে সামনে রেখে নবীগঞ্জে ধারাবাহিকভাবে চলছে স্পট মিটারিং কার্যক্রম। নবীগঞ্জের কানাইপুর এলাকায় ১৩৬ জন গ্রাহককে স্পট মিটারিং এর কার্যক্রম সেবা প্রদান করা হয়েছে।
রোববার (৪ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ সেবা প্রদান করা হয়।
নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ আঞ্চলিক অফিসের আয়োজনে ও ডিজিএম আব্দুল বারীর সার্বিক তত্ত্বাবধানে গ্রাহকদের আবেদনের সাথে সাথে সংযোগ দিয়ে দ্রুত সেবা দেওয়া হয়।
এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান জাবেদুল আলম সাজু ও কানাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।