Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে ব্যবসায়ীর মোটর সাইকেল চুরি

নিজস্ব প্রতিবেদক |  ০৪ মার্চ, ২০১৮

মৌলভীবাজারে শহরের চৌমোহনায় এক ব্যবসায়ীর মোটর সাইকেল চুরি হয়েছে।

রোববার (৪ মার্চ) দুপুর ২টার দিকে চৌমোহনাস্থ জননী হোটেলের পাশে এ চুরির ঘটনা ঘটে।

মোটর সাইকেলের মালিক টেনেসী ক্যাফের স্বত্বাধিকারী ব্যবসায়ী অপূর্ব সোহাগ জানান, প্রতিদিনের মতো আজ (সোমবার) সকাল ১১টার দিকে বাসা থেকে এসে প্রতিদিনের মত জননী হোটেলের পাশে মোটরসাইকেল রেখে আমার ক্যাফেতে যাই। কিন্তু দুপুর আড়াইটার দিকে গিয়ে দেখি সেখানে মোটর সাইকেলটি আর নেই। তারপর আশেপাশে অনেক খুঁজাখুঁজি করেও মোটর সাকেলটি পাওয়া যায় নি। নীল ও কালো রঙের পালসার সাইকেলটির নাম্বার- মৌলভীবাজার-ল, ১১-১১৫২।

এ ব্যাপারে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.