Sylhet Today 24 PRINT

ছাতকে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

ছাতক প্রতিনিধি |  ০৪ মার্চ, ২০১৮

ছাতকে জুয়ার আসর থেকে অভিযান চালিয়ে  করে আবদুস শহিদ (৩২) নামের দ্রুত বিচার আইন মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের ফুরকানচক গ্রামের মৃত আবদুস সত্তারের পুত্র।

রোববার (০৪মার্চ) বিকেল ধারণ নতূনবাজার এলাকার একটি জুয়ার আসর থেকে তাকে গ্রেপ্তার করেন থানার উপ পরিদর্শক (এসআই) শুভাশিস ও এসআই অরূপ সাগর। সে সিলেট এয়ারপোর্ট থানায় দ্রুত বিচার আইন মামলার নং-৯২/১৭ ওয়ারেন্টভুক্ত আসামি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন থানার উপ পরিদর্শক (এসআই) শুভাশিস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.