Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির মানববন্ধন

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৫ মার্চ, ২০১৮

সারা দেশের ন্যায় শ্রীমঙ্গলে পরিকল্পনা মাঠ কর্মকারী সমিতির আয়োজনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন চলমান নিয়োগ বিধি সহ অন্যান্য জরুরী চাকুরীগত সমস্যার সমাধানের লক্ষে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি।

সোমবার (৫ মার্চ) সকাল ১১টায় সংগঠনের শ্রীমঙ্গল শাখার সভাপতি ধীমান চন্দ্র বসাক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কামাল মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা মাঠ কর্মকারী সমিতির মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, শ্রীমঙ্গল শাখার সহসভাপতি খোকন মিয়া, পরিবার পরিকল্পনা পরিদর্শক জিয়াউল হোসেন, বিশ্বজিৎ চক্রবর্তী, পরিবার কল্যাণ সহকারী নিয়তি রানী রায়, মঞ্জু রানী দে প্রমুখ।

মানববন্ধনে পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারী পদের শিক্ষাগত যোগ্যতা উন্নীতকরণ সহ নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.