Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৫ মার্চ, ২০১৮

সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আসিফ রহমান (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছেন।

সোমবার (৫ মার্চ) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার বুধবারীবাজারের সুনামপুর-চন্দরপুর ব্রিজের পাশে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত আসিফ রহমান ভাদেশ্বর ইউনিয়নের মাইজভাগ গ্রামের মুজিবুর রহমানের পুত্র ও ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে আসিফ মোটরসাইকেলযোগে ভাদেশ্বর থেকে চন্দরপুরে যাওয়ার পথিমধ্যে মিনি মাইক্রোবাসের সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনার কবলে পতিত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) একেএম ফজলুল হক শিবলি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.