Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে যৌথ অভিযানে ১৮ শেলোমেশিন ধ্বংস

সিলেটটুডে ডেস্ক |  ০৫ মার্চ, ২০১৮

ফাইল ছবি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মাঝেরগাঁও ও উতমা পাথর কোয়ারীতে পুলিশ, বিজিবি ও প্রশাসনের যৌথ অভিযানে ১৮টি শেলোমেশিন সরঞ্জামসহ ধ্বংস করা হয়েছে।

সোমবার (৫ মার্চ) দুপুরে সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে পাথর উত্তোলনে অবৈধভাবে স্থাপিত ১৮টি শেলোমেশিন ধ্বংস করা হয়।

এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.