Sylhet Today 24 PRINT

নাশকতার অভিযোগে সুনামগঞ্জ শিবির সভাপতি আটক

সুনামগঞ্জ সংবাদদাতা |  ১৫ জুন, ২০১৫

নাশকতায় জড়িত থাকার অভিযোগে সুনামগঞ্জ জেলা ছাত্র শিবিরের সভাপতি সাজ্জাদুর রহমানকে আটক করেছে পুলিশ।

রবিবার রাত সাড়ে ১১টায় শহরের হাসননগর থেকে সদর থানা পুলিশের একটি দল তাকে আটক করে।

সদর থানার ওসি গাজী শাখাওয়াত হোসেন জানান, তার বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.