Sylhet Today 24 PRINT

বরইকান্দিতে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২

দক্ষিণ সুরমা প্রতিনিধি |  ০৬ মার্চ, ২০১৮

সিলেট নগরীর দক্ষিণ সুরমার বরইকান্দি ৩নং রোডে সিএনজি অটোরিক্সার ভাড়া নিয়ে কথাকাটাকাটি জের ধরে সংঘর্ষের ঘটনায় ২ ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হলেন বাবুল আহমদ ও মাসুক মিয়া। এতে আহত হয়েছেন আরো ১৫/২০ জন।

সকালে সংঘর্ষের পর আহত অবস্থায় এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়।

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, সোমবার কথাকাটির জের ধরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি পক্ষ। সেই জের ধরে মঙ্গলবার সকালে আবারো সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২ জন নিহত ও ১৫-২০ জন আহত হয়েছেন। নিহতদের মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টায় আওয়ামীলীগ নেতা গৌছ মিয়ার  সমর্থিত এক ব্যক্তির সাথে সিএনজি চালকের কথাকাটাটি হয়। এর জের ধরে ১০নং রোডে দোকানপাট ভাংচুর ও  দুপক্ষের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটে। এর জের ধরে আজ সকালে আবার সংঘর্ষ বাঁধে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.