Sylhet Today 24 PRINT

ড. জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৬ মার্চ, ২০১৮

অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে সম্মিলিত সামাজিক আন্দোলন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ মার্চ ) দুপুর ১২টার দিকে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে সম্মিলিত সামাজিক আন্দোলন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটি সদস্য বকসি ইকবাল আহমদ এর সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সম্পাদক নুরুল ইসলাম শেফুল, মাছরাঙ্গা টিভির প্রতিনিধি ফেরদৌস আহমদ, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক পান্না দত্ত, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মো. মাহবুবুর রহমান রাহেল, অনলাইন প্রেসক্লাব এর সভাপতি মসাহিদ আহমদ, সংগঠনের সহসভাপতি প্রাবন্ধিক আব্দুল কুদ্দুছ, অনলাইন প্রেসক্লাব এর সম্পাদক মতিউর রহমান, ফটোনিউজ বিডি সম্পাদক এমদাদুল হক, সাপ্তাহিক দেশপক্ষ পত্রিকার সহ সম্পাদক বেলাল তালুকদার সাংবাদিক দুরুদ আহমদ প্রমুখ। সভা পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মাহমুদুর রহমান মাহমুদ।

বক্তারা অধ্যাপক ড. জাফর ইকবালের উপর হামলার তীব্র নিন্দা ও দোষী ব্যক্তিদের দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.