Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন

নবীগঞ্জ প্রতিনিধি |  ০৬ মার্চ, ২০১৮

'সময় এখন নারীর: উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্ম-জীবনধারা' এ প্রতিপাদ্যকে সামনে রেখে  হবিগঞ্জের নবীগঞ্জে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (৬ মার্চ) দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান, মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুর রউপ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা, কৃষি কর্মকর্তা দুলাল উদ্দিন, মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আমিনুর রহমান চৌধুরী সুমন, দৈনিক বিবিয়ানার বার্তা সম্পাদক মতিউর রহমান মুন্না, কাউন্সিলর রোকেয়া বেগম, দি হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী শাহ গুল আহমেদ কাজল, নারী উন্নয়ন ফোরামের সহসভাপতি আয়েশা খানম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.