Sylhet Today 24 PRINT

মাধবপুরে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ০৬ মার্চ, ২০১৮

হবিগঞ্জের মাধবপুরে হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৬ মার্চ) সকালে গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই শহিদুল ইসলাম নিমাই টিলা থেকে তাঁকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম (৩০) মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের নিমাই টিলার জনাব আলীর ছেলে।

মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাওছার আলম জানান, ২০১৩ সালে সাতছড়ি পাহাড়ে একটি হত্যাকান্ডের ঘটনা ঘটে। রফিকুল ইসলাম এই মামলার পলাতক আসামি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.