Sylhet Today 24 PRINT

মাধবপুরে এলাকাবাসীর সহযোগিতায় গ্রেপ্তার ২ ডাকাত

মাধবপুর প্রতিনিধি |  ০৬ মার্চ, ২০১৮

হবিগঞ্জের মাধবপুরে ডাকাতিকালে এলাকাবাসীর সহযোগিতায় ২ ডাকাতকে ছোরা সহ গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৫ মার্চ) উপজেলার আন্দিউড়া গ্রামে আন্দিউড়া উচ্চ বিদ্যালয়ের সামনে ঘটনাটি ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন খাগড়াছড়ি জেলার মহলছড়ি থানার আনোয়ার হোসেনের ছেলে জালাল উদ্দিন (৩২), মাধবপুর উপজেলার সমজদিপুর গ্রামের মতিউর রহমানের ছেলে আজিজুল হাকিম(২৫)।

মাধবপুর থানার এসআই লিটন ঘোষ জানান, সোমবার রাতে উপজেলার আন্দিউড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে ইলিয়াস মিয়া সহ আন্দিউড়া গ্রামের বাড়িতে যাবার পথে আন্দিউড়া উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে সংঘবদ্ধ একটি ডাকাত দলের কবলে পরেন। এ সময় ডাকাতের ছুরিকাঘাতে ইলিয়াস মিয়া আহত হবার পরও এক ডাকাতকে জাপটে ধরে ফেলেন। পরে স্থানীয় জনতার সহযোগিতায় অপর ডাকাত আজিজুলকে আটক করা হয়। এ ব্যাপারে ইলিয়াস মিয়া বাদি হয়ে মাধবপুর থানায় একটি মামলা করেছেন।

গ্রেপ্তারকৃত ২ ডাকাতকে মঙ্গলবার সকালে পুলিশ হবিগঞ্জ আদালতে সোপর্দ করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.