Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে কুশিয়ারা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৬ মার্চ, ২০১৮

সিলেটের গোলাপগঞ্জে কুশিয়ারা নদী থেকে অর্ধগলিত অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৬ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের কুশিয়ারা নদীর থেকে পুলিশ এ লাশ উদ্ধার করে। পুলিশ ধারণা লাশটি এক মাস আগের।

জানা যায়, এলাকাবাসীর কাছ থেকে উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের কুশিয়ারা নদীতে লাশ ভাসছে এ খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ কুশিয়ারা নদী থেকে লাশটি উদ্ধার করে।

পরে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে লাশটি প্রেরণ করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া নারীর লাশটি গলিত হওয়ার কারণে তার বয়স ও পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.