নিজস্ব প্রতিবেদক | ০৬ মার্চ, ২০১৮
লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুর রহমানের (২৪) ব্যবহৃত বাইসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ মার্চ) বেলা ৩টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফটকের সামনের একটি ওয়ার্কশপ থেকে পরিত্যক্ত অবস্থায় সাইকেলটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এম এ ওয়াহাব।
তিনি জানান, সিসি টিভির ফুটেজে ফয়জুলকে সাইকেলে করে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেখা গেছে। কিন্তু ঘটনার পর থেকে সাইকেলটি পাওয়া যাচ্ছিল না। মা মেকানিক্যাল স্টোর থেকে আজ (মঙ্গলবার) বাইসাইকেলটি উদ্ধার করে মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
গত শনিবার (৩ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে হামলার শিকার হন অধ্যাপক জাফর ইকবাল। হামলার পরপরই ফয়জুল রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।