Sylhet Today 24 PRINT

জামালগঞ্জে জাতীয় পাট দিবস পালিত

জামালগঞ্জ প্রতিনিধি |  ০৬ মার্চ, ২০১৮

‘বাংলার পাট বিশ্বমাত, ‘সোনালী আশের সোনার দেশ পাট পণ্যের বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হলো জাতীয় পাট দিবস ২০১৮।

মঙ্গলবার (৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে এ র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। এতে সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) মো. মনিরুল হাসান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এ নবী হোসেন, সাচনা বাজার ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম শামীম, ফেনার বাঁক ইউনিয়নের চেয়ারম্যান করুণা সিন্দু তালুকদার, ভীমখালী ইউনিয়নের চেয়ারম্যান দুলাল মিয়া,উপজেলা আওয়ামী লীগ নেতা কাজী আশরাফুজ্জামান ও সাংবাদিকবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.