Sylhet Today 24 PRINT

বড়লেখায় হত্যা মামলার আসামী গ্রেপ্তার

বড়লেখা প্রতিনিধি |  ০৭ মার্চ, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখায় হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী বাবুল মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার দক্ষিণ শাহবাজাপুর ইউনিয়নের বোবারথল গ্রামের মৃত আং নূরের পুত্র। গত সোমবার (০৫ মার্চ) রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বোবারথল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।  

পুলিশ জানিয়েছে, বাবুল মিয়া ২০১১ সালে বোবারথল এলাকায় আব্দুস ছালাম হত্যা মামলার আসামী। মামলা নং জিআর ২৯/১১ (বড়লেখা)। এ মামলায় দীর্ঘদিন থেকে বাবুল মিয়া পলাতক ছিলেন।  

বড়লেখা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতকে গতকাল মঙ্গলবার (০৬ মার্চ) জেল হাজতে পাঠানো হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.