Sylhet Today 24 PRINT

৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জুন, ২০১৫

কানাইঘাট থানা পুলিশ রবিবার বিকেল অনুমান ৫টায় উপজেলার রাজাগঞ্জ ইউপির মজুমদারমাটি গ্রাম থেকে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী এক গরুচোরকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জি.আর ৩৩/২০০৫ মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী রাজাগঞ্জ ইউপির কাপ্তানপুর গ্রামের মৃত নুর উদ্দিনের পুত্র জামাল উদ্দিন (৩৮) মজুমদার মাটি গ্রামে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে একদল পুলিশ নিয়ে এস.আই রাশেদুল আলম খাঁন রবিবার বিকেল ৫টার দিকে মজুমদার মাটি গ্রামে অভিযান চালিয়ে জামাল উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হন।

সাজাপ্রাপ্ত এ আসামিকে আজ আদালতের মাধ্যমে জেল হাযতে প্রেরণ করবে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.