Sylhet Today 24 PRINT

৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুবলীগের শ্রদ্ধাঞ্জলি

নিউজ ডেস্ক |  ০৭ মার্চ, ২০১৮

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করে মহানগর যুবলীগ।

বুধবার (৭ মার্চ) সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এই শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীরদার, যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ সেলিম।

এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সদস্য রাহেল আহমদ চৌধুরী, আনিসুর রহমান তিতাস, মেহেদি কাবুল, মোরাদ আহমদ মুরন, ইমামুর রহমান লিটন, হোসেন আহমদ বাবু, ওবায়েদ বিন বাছিত সুমন, এমদাদ হোসেন ইমু, শাকারিয়া হোসেন শাকিল, ইয়াছিন আহমদ, রাসেল আহমদ, আবির হাসান রানা, ইসলাহ উদ্দিন বাবলু, রুপম আহমদ, আব্দুল কাদির ইমন, জামাল আহমদ, বাবুল রহমান, কবির আহমদ, অনুজ তালুকদার, নাবিদ সিদ্দিকি, তাহমিদ আহমদ প্রমুখ।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.