Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ১

চুনারুঘাট প্রতিনিধি |  ০৭ মার্চ, ২০১৮

হবিগঞ্জের চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল হোসেন আকল মিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সুমন মিয়া (২২) নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে হবিগঞ্জ জেলা ডিবি পুলিশ।

বুধবার (৭ মার্চ) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ উপজেলার আসামপাড়া বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সুমন মিয়া পৌর শহরের আমকান্দি গ্রামের মুজিবুল হকে ছেলে।

হবিগঞ্জ জেলা ডিবি পুলিশের (ওসি) শাহ আলম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ৭ মার্চ বুধবার আদালতের মাধ্যমে রিমান্ডের আবেদন করে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এর আগে ৪ মার্চ রোববার সন্ধ্যায় চান মিয়া ওরফে শামীম (২৩) নামের এক সিএনজি অটোরিক্সা চালককে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি সিএনজি অটোরিক্সাও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত সিএনজি চালক উপজেলার গাজীপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামের মৃত রইছ উল্লার ছেলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.