Sylhet Today 24 PRINT

উন্নয়নের জন্য আবারও শেখ হাসিনার সরকারকে প্রয়োজন: প্রতিমন্ত্রী মান্নান

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৭ মার্চ, ২০১৮

দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য আবারো শেখ হাসিনার সরকারকে প্রয়োজন বলে মন্তব্য করেছেন সরকারে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি।

বুধবার (৭ মার্চ) দুপুরে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে র‍্যালি পরবর্তী আলোচনা সভা প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, খালেদা জিয়া বাংলাদেশকে সন্ত্রাসের চারণভূমিতে পরিণত করেছিলেন। বাংলাদেশকে বর্তমানে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে খালেদা জিয়া ও তার দোসররা চক্রান্ত করে চলেছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ রুহেল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.