Sylhet Today 24 PRINT

পুলিশের পোষাকে শাহজালাল মাজারে কে এই নারী?

নিজস্ব প্রতিবেদক  |  ০৭ মার্চ, ২০১৮

সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার থেকে এক নারীকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা ১টার দিকে তাকে আটক করা হয়। আটকের সময় তার পরণে পুলিশের পোষাক ছিলো। তবে তিনি পুলিশ সদস্য নয় বলে জানা গেছে।

শাহজালাল মাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই বিশ্বজিৎ ও এসআই শফিক আহমদ জানান, বৃহস্পতিবার দুপুরে পুলিশের পোশাক পরে সন্দেহজনকভাবে মাজার এলাকায় ঘুরাঘুরি করছিলেন এক তরুণী। পুলিশ তার পরিচয় জানতে চাইলে তিনি কথা ঘুরাতে থাকেন। এসময় তাকে আটক করা হয়।

তিনি জানান, আটক তরুণীর নাম জুলি আক্তার ইভা ওরফে শ্যামলী আক্তার রুবা (১৮) ।

তবে পরণের পুলিশের পোষাকের সাথে যুক্ত নেইমপ্লেটে তার নাম লিখা ছিল পাপিয়া আক্তার। আটক তরুণীর গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায়।

আটককৃত নারীকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.