Sylhet Today 24 PRINT

সিলেটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি

সিলেটটুডে ডেস্ক |  ০৭ মার্চ, ২০১৮

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সিলেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ।

বুধবার (৭ মার্চ) দুপুরে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।  

এসময় জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, যুগ্ম সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, এডভোকেট মাহফুজুর রহমান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, সহ সভাপতি আব্দুল খলিক, যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরী প্রমুখ।    

১৯৭১ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক রেসকোর্স ময়দানে ভাষণ দেন। এ ভাষণের মাধ্যমে বাঙালি জাতিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.