Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদের আনন্দ শোভাযাত্রা

গোলাপগঞ্জ প্রতিনিধি  |  ০৭ মার্চ, ২০১৮

সিলেটের গোলাপগঞ্জে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক সভা করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজের অন্তর্ভুক্ত হওয়ায় এ আনন্দ শোভাযাত্রা ও সভার আয়োজন করা হয়।

বুধবার (৭ মার্চ) উপজেলার পৌর সদরে অবস্থিত মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব শফিকুর রহমানের সভাপতিত্বে ও জিল্লুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম।

বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শহীদ আহমদ লালা, খলিলুর রহমান, আব্দুল আহাদ, হানিফ আলী, আব্দুল কাদির, মুতলিব আলী, গিয়াস উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান ও পৌর কাউন্সিলর এম ফজলুর রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.