Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৮ মার্চ, ২০১৮

সিলেটের গোলাপগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে।

"মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ" প্রতিপাদ্যকে সামনে রেখে ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শেষ দিনে (৭ মার্চ) উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে ও রীমা দাসের পরিচালনায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিত কুমার পাল, ইউএনও পত্নী প্রকৌশলী সারা ইসলাম, সহকারী শিক্ষা অফিসার লুৎফুর রহমান, ভারপ্রাপ্ত সিএ জসিম উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি হারিছ আলী, কোষাধ্যক্ষ আব্দুল আজিজ প্রমুখ।

অনুষ্ঠানের শেষে মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.