Sylhet Today 24 PRINT

ছাতকে ৩০ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

ছাতক প্রতিনিধি |  ০৮ মার্চ, ২০১৮

সুনামগঞ্জের ছাতকে আতাউর রহমান আনছার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে দরিদ্র অসহায় ৩০ টি পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

বুধবার (৭ মার্চ) উপজেলার জালালপুর ট্রাস্টের অস্থায়ী কার্যালয়ে গোবিন্দগঞ্জ সৈদের গাঁও ইউপির সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিনের সভাপতিত্বে সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক আপ্যায়ন সম্পাদক নজির হোসেন লাহিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউপির চেয়ারম্যান আখলাকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন নূর ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আফরুজ বখত, আবরুছ মিয়া, মানিক মিয়া, মনু হাজী, বাউল চন্দ্র, আব্দুর রহিম, সমর আলী, বাদশা মিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.