Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ওসমানীনগর প্রতিনিধি |  ০৮ মার্চ, ২০১৮

“সময় এখন নারীর: উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবন ধারা” এই পতিপাদ্য নিয়ে সিলেটের ওসমানীনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসের যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ওসমানীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান রোমানের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে জান্নাত ফেরদৌসের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মইনুল হক চৌধুরী।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা আক্তার চৌধুরী, ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল ও ব্র্যাক কর্মকর্তা ইলিয়াস উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা শাহ সুলতান আহমদ, কৃষি কর্মকর্তা এসএম নাসিমুল ইসলাম, ভেটেনারী সার্জন সাহাদাত হোসেন, নির্বাচন কর্মকর্তা আবুল লায়েছ দুলাল, উপ সহকারী প্রকৌশলী আলমগীর রেজা ও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা এবং বিভিন্ন সংগঠনের নারী নেত্রীরা।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন মোস্তফা কামাল ও গীতা পাঠ করেন শুভ দাশ। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন রচনা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.