Sylhet Today 24 PRINT

ছাতকে ৩০ পরিবারে ঢেউ টিন বিতরণ

ছাতক প্রতিনিধি |  ০৮ মার্চ, ২০১৮

সুনামগঞ্জের ছাতকে আতাউর রহমান আনছার ওয়েরফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে দরিদ্র অসহায় ৩০ টি পরিবারের মধ্যে ঢেউ টিন বিতরণ করা হয়েছে।

বুধবার (৭ মার্চ) উপজেলার জালালপুর ট্রাস্টের অস্থায়ী কার্যালয়ে গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিনের সভাপতিত্বে সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক আপ্যায়ন সম্পাদক নজির হোসেন লাহিনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউপির চেয়ারম্যান আখলাকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মুরুব্বী নূর ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আফরুজ বখত, আবরুছ মিয়া, মানিক মিয়া, মনু হাজী, বাউল চন্দ্র, আব্দুর রহিম, সমর আলী, বাদশা মিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আখলাকুর রহমান চেয়ারম্যান বলেন- সরকারের পাশাপাশি প্রবাসীদেরও অসহায় দরিদ্রদের সাহায্যে এগিয়ে আসতে হবে। আতাউর রহমান আনছার ওয়েলফেয়ার ট্রাস্ট অসহায় মানুষের কল্যাণে কাজ করার আহবান জানিয়ে বক্তরা বলেন আগামীতে ট্রাস্টের এধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.