Sylhet Today 24 PRINT

ছাতকে দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধি |  ০৮ মার্চ, ২০১৮

ছাতকের সিংচাপইড় ইউনিয়ন পরিষদের সিংচাপইড় জগঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৮ মার্চ) সকালে বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষকবৃন্দের যৌথ উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরিচালনা কমিটির সভাপতি ইউপি প্যানেল চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে ও শিক্ষক মো. আনোয়ার মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিংচাপইড় আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল হাদী। প্রধান বক্তার বক্তব্য রাখেন, একতা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবু হেনা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিংচাপইড় আলিম মাদরাসার প্রভাষক জাফর সিদ্দিকি, বিএসসি শিক্ষক শাহ মো. আলী আকবর, সিংচাপইড় শিক্ষা উন্নয়ন সংস্থার সভাপতি মো. আবদুর রহমান, সহ-সভাপতি ডা. মঈন উদ্দিন, আইডিয়াল কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল শওকত আলী, সাংবাদিক হেলাল আহমদ ও সংগঠক মিজানুর রহমান সাইদ। তাছাড়া বিদায়ী শিক্ষক বিজিত রঞ্জন দাস সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

কোরআন থেকে তেলাওয়াত এর মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের শিক্ষক মো. আনোয়ার মিয়া।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী কালা মিয়া, নুরুল ইসলাম, সমাজসেবী ফয়ছলুজ্জামান চৌধুরী, জয়নাল আবেদীন, মাছিম উল্লাহ, আবদুল আজিজ, চানাউর রহমান চানা, আমিনুল হক, ফখরুল হোসেন, মো. জাকারিয়া, সাজুর আহমদ, পরিচালনা কমিটির সদস্য আক্কল আলী, শিক্ষিকা রোকেয়া বেগম, অঞ্জু রানী রায়, সুমা কর ও হাফসা বেগম, বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবকরা ও স্থানীয় ব্যক্তিবর্গ ।

অনুষ্ঠানে বিদায়ী দু’শিক্ষককে পরিচালনা কমিটি ও শিক্ষকবৃন্দের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

প্রসঙ্গত, বিজিত রঞ্জন দাস ২০০৯-১৮সাল ও শিক্ষিকা মুক্তা রায় ২০১৬-১৮সাল পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে এখানে শিক্ষকতা করেন। সম্প্রতি এ দু’শিক্ষক অন্যত্র নিয়োগ লাভ করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.