সিলেটটুডে ডেস্ক | ০৮ মার্চ, ২০১৮
বানিয়াচং প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রবীণ সাংবাদিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য হাফেজ ছিদ্দিক আহমদ মৃত্যুবরণ করেছেন। তাঁর এই মৃত্যুতে শোক জানিয়েছেন বিশিষ্টজনেরা।
বৃহস্পতিবার (৮ মার্চ) ভোর ৪টায় চিকিৎসাধীন অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি ২ পুত্র ১ কন্যা, স্ত্রী, অসংখ্য আত্মীয়স্বজন ও বিপুল সংখ্যক গুনগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার দুপুর ২টায় মরহুমের জানাজার নামাজ বানিয়াচংয়ের শাহী ঈদগাহে অনুষ্ঠিত হয়। নামাজ শেষে তাঁকে বিবির দরগাহ কবরস্থানে দাফন করা হয়।
এদিকে প্রবীণ সাংবাদিক হাফেজ ছিদ্দিক আহমদের মৃত্যুতে শোক জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি হেমায়েত আলী খান, সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সোহেল, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন সুমন, যুবলীগের সভাপতি রেখাছ মিয়া, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, শ্রমিক লীগের আহবায়ক এড. মুর্শেদুজ্জামান লুকু, যুগ্ম আহবায়ক মোশাহিদ আলী সাহেদ, ছাত্রলীগের আহবায়ক সাইম হাসান পুলক, যুগ্ম আহবায়ক কাওছার আহমেদ শিহাব, শাহনোওয়াজ আলম রাজু, তাঁতী লীগের আহবায়ক শেখ রুবেল আহমেদ, জেলা পরিষদের সদস্য রৌশনারা ভুঁইয়া লাকী।