জামালগঞ্জ প্রতিনিধি | ০৮ মার্চ, ২০১৮
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও জেছিস, কেয়ার বাংলাদেশ, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও হিলিফ এর যৌথ সহযোগিতায় র্যালিটি উপজেলা পরিষদ হতে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান, মহিলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত, উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার, সাবেক জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, মহিলা পরিষদের সভাপতি শেখ আয়েশা বেগম, সহসভাপতি মাধবী পাল, সহসভাপতি দিপশ্রী তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, সাংবাদিক মো. ওয়ালী উল্লাহ সরকার, সাংবাদিক অঞ্জন পুরকায়স্থ, দি হাঙ্গার প্রজেক্ট ইউনিয়ন সমন্বয়কারী শামীমা আক্তার, জেছিস পিও সুরাইয়া সুলতানা সহ নারী নেত্রীবৃন্দ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত। জেছিস এর পিও সুরাইয়া সুলতানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার, মহিলা পরিষদের সভাপতি শেখ আয়েশা বেগম, সাধারণ সম্পাদক দিপশ্রী তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, সাংবাদিক ফোরামের সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, সাংবাদিক অঞ্জন পুরকায়স্থ, জেছিস সমন্বয়কারী রুম্মানা বেগম, দি হাঙ্গার প্রজেক্ট ইউনিয়ন সমন্বয় কারী শামীমা আক্তার, কিশোরী খালেদা আক্তার খুকি প্রমুখ।