Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় সংঘর্ষে দুই ব্যক্তি নিহতের ঘটনায় থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক  |  ০৮ মার্চ, ২০১৮

সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দিতে গত মঙ্গলবার দুইদল গ্রামবাসীর সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মার্চ) ১০৯ জনের নাম উল্লেখ করে আরো ৭০০/৮০০ জনকে অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেছেন নিহত বাবুল মিয়ার বড় ভাই সেবুল মিয়া। মামলার প্রধান আসামী করা হয়েছে আলফু মিয়ার ছেলে সাইফ ও মুহিদকে। এই সংঘর্ষের ঘটনায় শাহাজান নামে এক ব্যক্তিকে আটক করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।   

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবারের সংঘর্ষে বরইকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বরইকান্দির মাঝপাড়া গ্রামের মাসুক মিয়া (৫০) ও বরইকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুল মিয়া (৩৫) নিহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.