Sylhet Today 24 PRINT

সিএনজি থেকে ১৪টি গুলি উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৫ জুন, ২০১৫

হবিগঞ্জ জেলা শহরের শায়েস্তাগঞ্জ  এলাকায় অবস্থিত সিএনজি স্ট্যান্ড থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ১৪টি গুলি উদ্ধার করেছে ডিবি পুলিশ।

রবিবার দুপুরে হবিগঞ্জ ডিবি’র ওসি মোঃ মোক্তাদির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন  জেলার বাহুবলের মিরপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিক্সা হবিগঞ্জের উদ্দেশ্যে রওয়া হয়ে হবিগঞ্জ সিএনজি স্ট্যান্ডে আসলে যাত্রীরা নেমে যায়। সিএনজি’র সিটের পিছনে ম্যাগাজিন ভর্তি ১৪টি গুলি দেখতে পায় চালক।

চালকের মাধ্যমে এ খবর পেয়ে হবিগঞ্জ ডিবি পুলিশের এসআই ইকবাল বাহার ঘটনাস্থলে এসে ম্যাগজিনসহ এসব গুলি উদ্ধার করেন। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.