Sylhet Today 24 PRINT

শুক্রবার বিকেলে মৌলভীবাজারে ‘বসন্তে আজ গুরুর দ্বারে’

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৮ মার্চ, ২০১৮

ওস্তাদ গজেন্দ্রলাল সংগীত সদনের আয়োজনে শুক্রবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৪ টায় মৌলভীবাজার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বসন্ত উৎসব এবং সংগীতগুরু ছায়া রায়কে প্রদান করা হবে সম্মাননা।

আয়োজকরা জানান, ৯ মার্চ শুক্রবার বিকেলে মৌলভীবাজার শহিদ মিনার প্রাঙ্গণে সুর সাধিকা, মুক্তিযুদ্ধকালীন কন্ঠযোদ্ধা ও সংগীতগুরু ছায়া রায় কে সম্মাননা প্রদানের পাশাপাশি অনুষ্ঠিত হবে বসন্ত উৎসব। আয়োজকরা অনুষ্ঠানের নাম দিয়েছেন “বসন্তে আজ গুরুর দ্বারে”। বসন্ত উৎসব এবং ছায়া রায়ের সম্মাননা ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন অনুষ্ঠানের আয়োজক ওস্তাদ গজেন্দ্রলাল সংগীত সদন পরিবার।

অনুষ্ঠানের শুরুতে থাকবে গুরুবন্দনা ও সম্মাননা পর্ব। এরপর বসন্ত উৎসবে নাচ, গান আর আবৃত্তি পরিবেশন করবে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এতে মৌলভীবাজারের সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের সর্বস্থরের উপস্থিতির পাশাপাশি প্রধান অতিধি হিসেবে উপস্থিত থাকবেন, মৌলভীবাজার-রাজনগরের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবে মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান।

এই নান্দনিক আয়োজনে সকলের সবান্ধব উপস্থিতি কামনা করেছেন আয়োজকেরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.