Sylhet Today 24 PRINT

রাষ্ট্রপতি পদক পেলেন মাধবপুরের হর্ষিত

মাধবপুর প্রতিনিধি |  ০৯ মার্চ, ২০১৮

রাষ্ট্রপতি পদক পেলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র হর্ষিত সাহা।

মঙ্গলবার বিকেলে ঢাকাস্থ ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৮ উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ পদক তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফিজুর রহমান ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মোতাহার হোসেন।

আন্তঃপ্রাথমিক প্রতিযোগিতায় দেশাত্মবোধক গানে সারা দেশের দ্বিতীয় স্থান অর্জন করে হর্ষিত। সে মাধবপুর বাজারের শিক্ষক হরিভজন সাহা ও উমা সাহার সন্তান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.