Sylhet Today 24 PRINT

হাইওয়ে ইন ও নিউ পানসি রেস্টুরেন্টকে জরিমানা

মাধবপুর প্রতিনিধি |  ০৯ মার্চ, ২০১৮

অপরিস্কার ও স্বাস্থ্যহানিকর পন্থায় খাদ্য প্রক্রিয়াজাত করার কারণে হবিগঞ্জের দুই রেস্টুরেন্টকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৮ মার্চ) বিকেলে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নিউ পানসি রেস্টুরেন্ট এবং হাইওয়ে ইন রেস্টুরেন্টকে ৫০ হাজার করে মোট এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

এ অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।

তিনি জানান, অভিযানে ব্যবসায়ীদেরকে সচেতনতা বৃদ্ধির উপর প্রচারণাও করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.