Sylhet Today 24 PRINT

ছাতকে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু; আহত ৬

ছাতক প্রতিনিধি |  ০৯ মার্চ, ২০১৮

সুনামগঞ্জের ছাতকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আবু বকর (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এসময় চালকসহ আরো ৬জন আহত হয়েছেন।

নিহত আবু বকর উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের আলাল মিয়ার পুত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার (৯ মার্চ)সন্ধ্যা ৭টায় ছাতক থেকে একটি সিএনজি অটো-রিকশা (নং সুনামগঞ্জ থ ১১-১৭৯২) যাত্রী নিয়ে গোবিন্দগঞ্জ যাবার পথে পেপারমিল সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক (নং সিলেট ট ১১- ০৬৭৭) এর পেছন ধাক্কা দিলে ঘটনাস্থলে সিএনজি যাত্রী আবু বকর নিহত হয়।

এসময় কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার সফিক মিয়ার স্ত্রী নূরুন্নাহার (৪২), একই এলাকার রফিক মিয়ার স্ত্রী আলেয়া (৪৫), রুহুল আমিনের স্ত্রী মিনু আরা (৪২), আইনুল্লাহর মেয়ে আসমা (১৮) ও ছাতকের হাসনাবাদ গ্রামের একরাম উল্লাহর পুত্র আব্দুর রহমান (১৬) আহত হয়। ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্যে ছাতক হাসপাতালে প্রেরণ করেন।

পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় নূরুন্নাহার, আলেয়া ও মিনু আরা'কে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ছাতক থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্ঘটনা কবলিত গাড়ি থানায় নিয়ে আসেন বলে জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.