Sylhet Today 24 PRINT

মাধবপুরে ইয়াবাসহ বিক্রেতা আটক

মাধবপুর প্রতিনিধি |  ০৯ মার্চ, ২০১৮

হবিগঞ্জের মাধবপুরে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবুল হোসেন মধু (৫৫) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশ।

শুক্রবার (৯ মার্চ) বিকাল ৪টায় এই তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম।

আটককৃত মধু উপজেলার চৌমুহনী ইউনিয়নের নয়নপুর গ্রামের আব্দুল মোতালিবের পুত্র।

ওসি শাহ আলম জানান, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবি’র এসআই ইকবাল বাহার ও আব্দুল করিমসহ ডিবি পুলিশ নয়নের বাড়ি থেকে তাকে আটক করে। এ ব্যাপারে মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.