বাহুবল প্রতিনিধি | ১০ মার্চ, ২০১৮
হবিগঞ্জের বাহুবল উপজেলায় সিজিল আহমেদ (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৯। এসময় তার কাছে থাকা ১৫ কেজি গাঁজা ও তার ব্যবহৃত প্রাইভেটকার এবং মোবাইল ফোনটি জব্দ করা হয়।
শনিবার (১০ মার্চ) দুপুর ১টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৯ সিলেট ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান। আটক সিজিল আহমেদ সিলেটের ওসমানী নগর এলাকার গিয়াস মিয়ার ছেলে।
মো. মনিরুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছিলেন সিজিল। গোপন খবরের ভিত্তিতে বাহুবল উপজেলার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত মালামালসহ তাকে বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়।