গোয়াইনঘাট প্রতিনিধি | ১০ মার্চ, ২০১৮
সিলেটের জাফলংয়ে পাথর চাপায় বাবুল খাঁ নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন শ্রমিক।
শনিবার (১০ মার্চ) দুপুরে জাফলংয়ের লন্ডনীবাজার মসজিদের পাশে নিপেন্দ্র দাসের কোয়ারিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবুল খাঁ নেত্রকোনার মৌগাতি ইউনিয়নের আশু খাঁ এর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকালে নিপেন্দ্র দাসের কোয়ারিতে অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে চাপা পড়েন শ্রমিকরা। এ ঘটনায় একজন নিহত ও অপর একজন আহত হয়েছেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হিল্লোল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।